1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুই লাশ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরের পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুই লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের পুকুর থেকে ভাসমান খলিল মিয়ার ছেলে আতিক (২০) ও নবীনগর পৌরসভার গোপীনাথপুর ৩ নং ওয়ার্ডের অটোরিকশা চালক বাদল চন্দ্র বর্মনের ছেলে আশিষ চন্দ্র বর্মন (১৬) কে প্রতিবেশির বাড়ির আমগাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে পুলিশ সদস্যরা উদ্ধার করেন। এ ঘটনায় নবীনগরের সাধারণ মানুষের মাঝে উদ্ধেগ তৈরি হয়েছে।

বুধবার সকালে ( ০১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) উদ্ধারকৃত লাশ দুটির মাঝে নিহত আতিকের মৃত্যুকে সন্দেহজনক বলে ধারনা করা হচ্ছে। নবীনগর থানা পুলিশ জানায়, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতিকুর রহমানকে খুন করে কেউ পুকুরে ফেলে রেখে গেছে। আমরা দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন