1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদা ইউনিয়নকে উন্নয়নে রূপ দিতে চান বিএনপি নেতা বুলু চৌধুরী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ কলমায় খোলা আকাশের নিচে মাদ্রাসার পাঠদান নির্মাণকাজে বাধার অভিযোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পঞ্চগড় পৌরসভায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব ৩ জনকে কান ধরে উঠবস

তেরখাদা ইউনিয়নকে উন্নয়নে রূপ দিতে চান বিএনপি নেতা বুলু চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র সদস্য ও তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ চিত্রা মহিলা ডিগ্রী কলেজের লাইব্রেরি শিক্ষক জনাব চৌধুরী ফখরুল ইসলাম বুলু (এমএ)। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অবহেলিত ও পিছিয়ে থাকা তেরখাদা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

তেরখাদা প্রতিনিধিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সুষম সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তার। বিশেষ করে কাঁচা সড়কগুলো পাকা করা, বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দিনমজুর, গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করে তিনি একজন নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। শিক্ষা ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি চিত্রা মহিলা ডিগ্রি কলেজের লাইব্রেরি শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক জীবনও সমৃদ্ধ এবং কর্মমুখর। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে নেতৃত্বের সূচনা করে। পরবর্তীতে উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।
তিনি, শুধু রাজনীতিই নয়, শিক্ষা ও সামাজিক সংগঠনের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির একাধিকবার নির্বাচিত সদস্য, শতদল মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এবং তেরখাদা সদরের ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
তার পারিবারিক ঐতিহ্যও সমৃদ্ধ। তিনি তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান। তার পিতা মরহুম আলহাজ্ব জালাল উদ্দিন চৌধুরী ছিলেন একজন সুপরিচিত শিক্ষক ও সমাজসেবক, যিনি এলাকায় ব্যাপক সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, “আমি আমার বাকি জীবন জনগণের সেবায় নিয়োজিত রাখতে চাই। তেরখাদা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই আমার স্বপ্ন। আমি চাই এখানকার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠক এবং পুরো ইউনিয়ন শহবের আদলে উন্নত করতে চাই।
তিনি বলেন, আমি চাই এখানকার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক এবং পুরো ইউনিয়ন শহরের আদলে উন্নত হোক।”
তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে তেরখাদা ইউনিয়নবাসীসহ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তেরখাদা ইউনিয়ন একদিন একটি অনুসরণযোগ্য মডেল ইউনিয়নে পরিণত হবে-এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন