1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামাল উদ্দীন কক্সবাজার:

কক্সবাজার রামুতে বুধবার ২১ জানুয়ারী ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার
করা হয় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার বিভিন্ন সরঞ্জাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাসের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার ভোর আনুমানিক ৩টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকার চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মেহেদী ও জসিমকে আটক করা হয়।

তবে অন্ধকার কাজে লাগিয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া ১টি লম্বা কিরিচ, ২টি ছুরি, ২টি দা, ২টি লোহার হাতুড়ি, ১টি দুইমুখো চাইনিজ কুড়াল, ১টি তালা ও গ্রিল কাটার যন্ত্র (কাটার), ৩টি প্লাস এবং ১টি চেইনযুক্ত লোহার বিশেষ যন্ত্র জব্দ করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন