1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে পরিত্যক্ত জমিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নবীনগরে পরিত্যক্ত জমিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎‎সঞ্জয় শীল নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা:

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি এলাকায় সড়ক সংলগ্ন পরিত্যক্ত তিন ফসলি ধানের জমিগুলো ধীরে ধীরে উচ্চমূল্যের সবজি চাষে রূপ নিচ্ছে। কয়েক বছর আগেও যেখানে ধান ছিল প্রধান ফসল, এখন সেখানে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করে লাভের মুখ দেখছেন স্থানীয় তরুণ কৃষকরা। উপজেলা কৃষিকর্মকর্তা জাহাঙ্গির আলম লিটনের উদ্যোগে উপজেলা জুড়ে কৃষি বিপ্লবের প্রয়াস বলে মন্তব্য করেন নেটিজেনরা।

‎উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এই পরিবর্তনের পেছনে নিয়মিত প্রশিক্ষণ, মাঠ দিবস এবং উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন তরুণদের আধুনিক ও লাভজনক কৃষিতে যুক্ত করতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

‎তিনি বিভিন্ন কর্মসূচিতে বলেন, প্রায় তিন বছর ধরে নবীনগরের সড়কপাশের তুলনামূলক উঁচু ও উর্বর জমিতে ধানের পাশাপাশি উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহ বাড়ছে। এতে কৃষকের আয় যেমন বাড়ছে, তেমনি বাজারে তাজা সবজির সরবরাহও নিশ্চিত হচ্ছে।

‎কৃষি কর্মকর্তা আরও জানান, যারা বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগ করতে চান তাদের জন্য জমি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে বছরে তিন ফসল উৎপাদন সম্ভব, সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা রয়েছে এবং জমি তুলনামূলক উঁচু, এমন জমিই সবজি চাষের জন্য উপযোগী।

‎স্থানীয় কৃষকদের মতে, সড়কের পাশে জমি হওয়ায় পরিবহন খরচ কমছে এবং বাজারজাতকরণ সহজ হচ্ছে। ফলে ধান চাষের তুলনায় সবজি চাষে লাভ বেশি হওয়ায় তারা এই নতুন ধারায় আগ্রহী হয়ে উঠছেন।

‎কৃষি বিভাগ আশা করছে, পরিকল্পিতভাবে এই উদ্যোগ এগিয়ে গেলে নবীনগর এলাকায় বাণিজ্যিক সবজি উৎপাদন আরও সম্প্রসারিত হবে এবং তরুণদের জন্য কৃষি একটি টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে উঠবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন