1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের দুরুইলে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

নবীনগরের দুরুইলে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের দুরুইল ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র সদ্য সাবেক চেয়ারম্যান, আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকালে বিটঘর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মনজুরুল হক মজনু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনের বিএনপি’র দলীয় মনোনিত ধানের শীষের এমপি পদ প্রার্থী এডভোকেট মো. আব্দুল মান্নান।

এডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে প্রয়াত বেগম খালেদা জিয়াকে, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানকে, আমাকে ভোট দিলে ভোট দেয়া হবে বিএনপি’র ধানের শীষকে। আমাকে ভোট না দিলে এ ভোটের কোন মা-বাপ নাই।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মো. রহমত উল্লাহ, নবীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. শরীফ সৈকত ওসমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিটঘর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. আবু সাঈদ।

এতে আরো উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর প্রবাসী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রয়েল, বিটঘর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের (দুরুইল) সাধারণ সম্পাদক মো. মুস্তাক জমাদ্দার, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও জেদ্দা মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক মো. কমল জমাদ্দারসহ বিটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন