1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শা বৌয়ালিয়া স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

শার্শা বৌয়ালিয়া স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আরিফুল ইসলাম:

যশোরের শার্শা উপজেলার (৩)নং বাহাদুরপুর ইউনিয়নের বৌয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(বৃহঃপতিবার বিকাল ৪ টায়) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ (৩)নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ_সহযোগী সংগঠেনর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নুরুজ্জামান লিটন যশোর ৮৫/১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাহেব আলী (মাস্টার ) সভাপতি বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ,অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনা করেন মোঃরবিউল ইসলাম (রবি) সাধারণ সম্পাদক বাহাদুরপুর বিএনপি।

এসময় আরো উপস্তিত ছিলেন, এ্যাডঃ মোঃ মোস্তফা কামাল ( মিন্টু) ,যুগ্ন-সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি , শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি, মোঃ আমিরুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম (চয়ন) আহবাহক ছাত্রদল শার্শা উপজেলা, ছাত্রদলের সিনিয়ায় সহ-সভাপতি মোঃ ময়মিনুল সাগর , পৌর সিনিয়ার যুগ্ন-আহ-বাহক, মোঃ মীর আলম, সাবেক যুবদলের সিনিয়ার সহ-সভাপতি , মোঃ মফিজুর রহমান সজন , সিএন্ডএফ এজেন্ট এসোশিয়োশনের সাবেক সভাপতিসহ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন, মাঃ মোঃ আব্দুলা ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন