1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত খন্দকার নিজামুল হক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত খন্দকার নিজামুল হক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন খন্দকার নিজামুল হক। তিনি ৩৪ তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদান করা কাশিয়ানী উপজেলার এম.এ. খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক।

​উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তিনি তার মেধা, পেশাগত দক্ষতা এবং শিক্ষামূলক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।

​শিক্ষা জীবন ও মেধার স্বাক্ষর খন্দকার নিজামুল হক তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। ​নিজ এলাকা থেকে এসএসসি, ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং দেশের সুনামধন্য  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা বিএসসি(স্ম্মান) ও এমএসসি সম্পন্ন করা এই গুণী শিক্ষক তার আধুনিক পাঠদান পদ্ধতির জন্য শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

​বিদ্যালয় সূত্রে জানা গেছে, খন্দকার নিজামুল হক কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষার্থীদের  যুগোপযোগী  করতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানে বিশেষ পারদর্শী। তার সহজ ও সাবলীল উপস্থাপন ভঙ্গি শিক্ষার্থীদের মাঝে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “উপজেলা পর্যায়ের পর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া আমার জন্য বড় একটি অনুপ্রেরণা। আমি আমার এই অর্জন আমার বাবা-মা ও শিক্ষার্থীদের উৎসর্গ করছি। আমার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা।”

​তার এই অর্জনে কাশিয়ানীর শিক্ষা পরিবার গর্বিত। তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন