1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম চিলমারীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

কুড়িগ্রাম চিলমারীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুড়িগ্রাম সংবাদদাতা:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় সকল পদপদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফুল মিয়া লিখিত বক্তব্যে জানান, ২০০১ সাল থেকে তিনি অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনস্বার্থে ও এলাকার মানুষের উন্নয়নে ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি হিসেবে দায়িত্ব নিতে বাধ্য হই। এমতাবস্থায় নিজের ভুল বুঝতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবী এবং রাজনৈতিক সকল কর্মকান্ড থেকে পদত্যাগ করলাম। একই ঘোষণা দেন আরেক জন আওয়ামী লীগ সদস্য মোসলেম উদ্দিন। সংবাদ সম্মেলনে স্থানীয় লোকজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন