1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য: তারেক রহমানের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার মিজান চৌধুরীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য: তারেক রহমানের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার মিজান চৌধুরীর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুনামগঞ্জ সংবাদদাতা:
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-৫ (আসন নং ২২৮) থেকে ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। দলীয় মনোনয়ন প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ধানের শীষের মনোনয়ন পান কলিম উদ্দিন আহমদ মিলন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন মিজানুর রহমান চৌধুরী মিজান। সে সময় মনোনয়ন বঞ্চিত হয়ে ক্ষুব্ধ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছিলেন কলিম উদ্দিন আহমদ মিলন। তবে এবারের নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত হন মিলন এবং মনোনয়ন বঞ্চিত হন মিজান।
মনোনয়ন ঘোষণার পর সুনামগঞ্জ-৫ আসনে মিজান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে বিষয়টি বাস্তব রূপ নেয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা ও বিভক্তির সৃষ্টি হয়।
পরবর্তীতে নির্বাচন কমিশন কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরী মিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষের আলাদা আলাদা প্রচার-প্রচারণাও লক্ষ্য করা যায়।
এদিকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত থাকলেও এর আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে মিজানুর রহমান চৌধুরী মিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। একাধিক দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন,
“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ডেকে দলের বৃহত্তর স্বার্থ ও ঐক্য রক্ষার কথা বলেন। তাঁর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এবং দলের প্রতি আনুগত্য প্রদর্শনের অংশ হিসেবেই আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতৃবৃন্দ।
এ বিষয়ে ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,
“মিজান চৌধুরী বিএনপির একজন পরীক্ষিত নেতা এবং আমার ভাই। আমি আশাবাদী তিনি শিগগিরই দলের জন্য মাঠে নামবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন