1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাহ্মণবাড়িয়া০৫, নবীনগর আসনে গণফ্রন্ট থেকে এমপি প্রার্থী হলেন আ.লীগ নেতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

ব্রাহ্মণবাড়িয়া০৫, নবীনগর আসনে গণফ্রন্ট থেকে এমপি প্রার্থী হলেন আ.লীগ নেতা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীলঃ

আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী গণফ্রন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার ০৫, নবীনগর সংসদীয় আসনের এমপি প্রার্থী হয়েছেন। বৈধ্য ১০ প্রার্থীর মধ্যে তিনি ১ জন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছিলেন।

নির্বাচনে গণফ্রন্ট থেকে প্রার্থীতার বৈধ্যতা পাওয়ার পর নাম জটিলতা নিয়ে তদন্ত শুরু হলে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী’র সামাজিক যোগাযোগ আইডির ফেসবুক পোস্টের পর তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বেরিয়ে আসে তার আসল পরিচয়। তার বাড়ি উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রাম।

তিনি তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন (লিখেন),-‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমার নমিনেশনখানি যাচাই-বাছাইয়ে আল্লাহ তাআলার রহমতে বৈধ বলিয়া ঘোষিত হইয়াছে। সবাই আমার জন্য দোয়া করিবেন যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করিতে পারি। ’

ব্যারিস্টার নজরুল ইসলাম নবী উপজেলার একাধিক স্থানে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফেস্টুন-ব্যানার টানিয়ে আলোচনায় এসেছিলেন। সে থেকে তাকে সবাই “গাছ নজরুল” নামে চিনতো। তিনি ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের এমপি প্রার্থীও ছিলেন। তার ফেসবুক পোস্টে একাধিক কমেন্টে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে তার সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন