1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শর্ত পূরণের আগে মান্নত আদায় করলে কি হবে? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শর্ত পূরণের আগে মান্নত আদায় করলে কি হবে?

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিপদ-আপদ থেকে মুক্তি কিংবা কোনো কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার আশায় মানুষ মহান আল্লাহর নামে মান্নত বা ‘নজর’ করে থাকে। কিন্তু অনেকেই আবেগের বশবর্তী হয়ে বা শরিয়তের মাসয়ালা না জানার কারণে শর্ত পূরণ হওয়ার আগেই মান্নত বা মানতের টাকা/বস্তু দান করে দেন। এখন প্রশ্ন হলো- শর্ত পূরণের আগে দান করে দিলে কি মানত আদায় হবে?

শরয়ি সমাধান

ইসলামি ফিকহ বা শরিয়তের বিধান হলো- কোনো শর্তযুক্ত মানত আদায় করা ওয়াজিব হয় শুধুমাত্র সেই শর্তটি পূরণ হওয়ার পর। শর্ত পূরণ হওয়ার আগে মানত আদায় করা যায় না।
উদাহরণস্বরূপ: কেউ মানত করল- ‘চাকরি পেলে ১০ হাজার টাকা দান করব’। এখন চাকরি নিশ্চিত হওয়ার আগেই যদি সে ওই টাকা দান করে দেয়, তবে তা ‘মানত’ হিসেবে আদায় হবে না। এটি ‘সাধারণ নফল সদকা’ বা দান হিসেবে গণ্য হবে। পরবর্তীতে যখন তার চাকরি হবে (শর্ত পূরণ হবে), তখন তাকে মানত আদায়ের জন্য নতুন করে আবার ১০ হাজার টাকা দান করতে হবে।

প্রখ্যাত ফিকহি গ্রন্থ ‘বাদায়েউস সানায়ে’তে বলা হয়েছে- ‘যদি কেউ শর্তযুক্ত মানত করে… তবে শর্ত পাওয়ার পরই তা ওয়াজিব হবে। যতক্ষণ শর্ত পূর্ণ হবে না, ততক্ষণ তা আদায় করা ওয়াজিব নয়।’ (কিতাবুন নুজুর: ৫/৯৩)

মানত কী?

শরিয়ত আবশ্যক করেনি এমন নফল কোনো ইবাদত বা আমল নিজের ওপর আবশ্যক করে নেওয়াকে ‘নজর’ বা মানত বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন- ‘তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে…’ (সুরা হজ: ২৯)

সদকা নাকি মানত: কোনটি উত্তম?

শরিয়তের দৃষ্টিতে কোনো কিছু পাওয়ার আশায় মানত করার চেয়ে নগদ দান-সদকা করা অনেক বেশি উত্তম ও ফজিলতপূর্ণ। কারণ, সদকা আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃশর্তভাবে দেওয়া হয়। আর মানত কৃপণের সম্পদ বের করার একটি মাধ্যম মাত্র। রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘মানত কোনো কিছুকে ফেরাতে পারে না, এর মাধ্যমে কেবল কৃপণের সম্পদ বের করা হয়।’ (সহিহ বুখারি)

গুনাহের কাজে মানত

শর্ত পূর্ণ হলেও গুনাহের কাজের মানত আদায় করা জায়েজ নেই। যেমন মাজারে সেজদা দেওয়া বা অবৈধ কোনো কাজের মানত করা। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে মানত করে, সে আল্লাহর নাফরমানি করবে, সে যেন তাঁর নাফরমানি না করে।’ (সহিহ বুখারি: ৬৬৯৬)

(তথ্যসূত্র: বাদায়েউস সানায়ে: ৫/৯৩; সহিহ বুখারি: ৬৬৯৬; সুরা হজ: ২৯)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন