1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বারবার আমন্ত্রণ, বারবার বাতিল: সাতকানিয়ায় সাংবাদিকদের নিয়ে ইউএনও’র ভূমিকা নিয়ে প্রশ্ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

বারবার আমন্ত্রণ, বারবার বাতিল: সাতকানিয়ায় সাংবাদিকদের নিয়ে ইউএনও’র ভূমিকা নিয়ে প্রশ্ন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাতকানিয়া চট্টগ্রাম সংবাদদাতাঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের বিরুদ্ধে সাংবাদিকদের বারবার সভার আমন্ত্রণ জানিয়ে পুনঃপুন তা বাতিল করার অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন স্থানীয় সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে গত ২১ ডিসেম্বর একটি খুদেবার্তা পাঠানো হয়। এতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে চট্টগ্রাম জেলা প্রশাসকের উপস্থিতিতে একটি অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে স্থানীয় সাংবাদিকদের ওই সভায় আমন্ত্রণ জানানো হয়।

তবে পরদিন ২২ ডিসেম্বর সকালে একই গ্রুপে নতুন খুদেবার্তার মাধ্যমে সভাটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। এরপর ২৪ ডিসেম্বর আবারও একই ধরনের খুদেবার্তা দিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হলেও পরদিন ২৫ ডিসেম্বর দুপুরে পুনরায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

এভাবে একাধিকবার সভার সময়সূচি ঘোষণা ও বাতিলের ঘটনায় উপজেলা প্রশাসনের আচরণ নিয়ে সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে প্রশাসনকে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসকের শিডিউল অনুযায়ী মতবিনিময় সভার সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু বলা যাবে না।”

এদিকে, বিষয়টি নিয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন