1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় শাহীন স্কুলে অন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নওগাঁয় শাহীন স্কুলে অন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁয় শাহীন স্কুলের উদ্যোগে অন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের উকিলপাড়া ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মোবাইল ফোন ও মাদক’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। এতে পদ্মা ও যমুনা—এই দুই দলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পদ্মা দলের পক্ষে ৯ম শ্রেণির শিক্ষার্থী স্বপ্নীল, সিয়াম ও মাহি এবং যমুনা দলের পক্ষে ৭ম শ্রেণির মারিয়াম, মায়মুনা ও হুমায়রা যুক্তি তুলে ধরেন। প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্কে যমুনা দল বিজয় অর্জন করে।
এছাড়াও নওগাঁ সদর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শাহীন স্কুল, নওগাঁ জিলা স্কুল, সীমান্ত স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চবিদ্যালয়ের মোট ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সেফ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শাহীন স্কুলের রাদিয়া, মো. হোসাইন আল সাদ, আফিয়া হাবিব আন্নীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহীন স্কুলের পরিচালক মো. রেজাউল ইসলাম রেজা। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের শিক্ষা মানোন্নয়নে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি দলকেই তিনি অভিনন্দন জানান।
অনুষ্ঠানে শাহীন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবান্ধব ও সৃজনশীল প্রতিযোগিতার অনুপ্রেরণা জুগিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন