1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

রাজৈরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ইয়াবাসহ মোঃ সোবহান মৃধা (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার দুপুরে  রাজৈর থানাধীন পশ্চিম স্বরমঙ্গল গ্রামের অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত জোনাব আলী মৃধার ছেলে।
র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  রাজৈর থানাধীন পশ্চিম স্বরমঙ্গল গ্রামের অভিযান চালায় র‌্যাব। অভিযানে  মোঃ সোবহান মৃধাকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।  এ সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছে থেকে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন