1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাকরি হারিয়ে সংকটে ৫,৫০০ ব্যাংক কর্মকর্তা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন সাতকানিয়ার চাকরিচ্যুতরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

চাকরি হারিয়ে সংকটে ৫,৫০০ ব্যাংক কর্মকর্তা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন সাতকানিয়ার চাকরিচ্যুতরা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোরশেদুল আলম চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগড়া এলাকার প্রায় ৩০০ জন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কেরানীহাট চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তারা অংশ নেন। কোনো পূর্বশর্ত, নোটিশ বা শুনানি ছাড়াই হঠাৎ করে তাদের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনকারীরা বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বিনা নোটিশে আমাদের চাকরি বাতিল করা হয়। ঘটনাটি যেন বিনা মেঘে বজ্রপাত। পরিবারে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছে, সামাজিকভাবে আমরা অপমানিত হচ্ছি। বৈধ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেলেও আমাদের ‘এস আলম’ ও ‘চট্টগ্রাম ট্যাগ’ দিয়ে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।”
তাদের অভিযোগ—হঠাৎ চাকরি হারানোর ফলে অনেকের সরকারি চাকরিতে আবেদন করার বয়সও শেষ হয়ে গেছে। ফলে জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা গত অক্টোবরে দেশজুড়ে চাকরিচ্যুত হওয়া মোট ৫,৫০০ ব্যাংক কর্মকর্তাকে পুনর্বহালের দাবি জানান। এ বিষয়ে সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনকারীদের অনেকেই জানান, চাকরি হারানোর ফলে তাদের পরিবারে অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। আরেকজন চাকরিচ্যুত কর্মকর্তা বলেন, “বছরের পর বছর পরিশ্রম করে নিজের পরিচয় গড়েছি। এখন হঠাৎ চাকরি নেই—এ অবস্থায় সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে।
আরেকজন বলেন, “চাকরি হারানোর পর বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা শুধু ন্যায়বিচার চাই, অন্য কিছু নয়।”
চাকরিচ্যুত কর্মকর্তাদের একটাই দাবি—স্বচ্ছ তদন্ত ও মানবিক বিবেচনায় দ্রুত পুনর্বহাল। তাদের ভাষায়, “আমরা অপরাধী নই, বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সরকারি স্বীকৃত ব্যাংক কর্মকর্তা। আমাদের জীবন-জীবিকা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রাষ্ট্র ও নিয়োগকর্তা প্রতিষ্ঠানকে নিতে হবে।”
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন