1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া পরিষদের উদ্যোগে ফরিদপুরে বিশেষ দোয়া মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া পরিষদের উদ্যোগে ফরিদপুরে বিশেষ দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরিফুল হাসানঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জিয়া পরিষদ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হেমায়েত হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, কোতয়ালী থানা বিএনপির সভাপতি হাজ্জাজ বিন রাজ্জাক, জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান চুন্নু।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. মুরাদ হোসেন, কোতায়ালি থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলী কুটু, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন খান প্রমূখ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন