1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীতকরণের দাবিতে দক্ষিণ চট্টগ্রামে চার স্থানে দিনব্যাপী ব্লকেড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীতকরণের দাবিতে দক্ষিণ চট্টগ্রামে চার স্থানে দিনব্যাপী ব্লকেড

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোরশেদুল আলম (চট্টগ্রাম):
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীতকরণের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে চকরিয়া, লোহাগাড়া, কেরানিহাট ও দোহাজারী—এই চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দাবির পক্ষে দাঁড়ানো এলাকাবাসীর ভাষ্য—চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এখন ‘মরণফাঁদ’। প্রতিদিনই কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে যাত্রী, চালক ও পথচারীদের। তারা বলেন, “সংবাদপত্র খুললেই চোখে পড়ে একই পরিবারের ৫ জন, ৪ জন, ৩ জন হারানোর খবর। আমরা আর আমাদের প্রিয়জনদের এভাবে হারাতে চাই না।”
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কটি প্রশস্তকরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। তাদের দাবি—এটি দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি, এ বিষয়ে অবিলম্বে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।
প্রসঙ্গত, একই দাবিতে গত ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। পরবর্তীতে ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু এতদিনেও কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয়রা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন