1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম রৌমারীতে ১৬ বছরের এক কিশোরীর রহস্য জনক মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কুড়িগ্রাম রৌমারীতে ১৬ বছরের এক কিশোরীর রহস্য জনক মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুড়িগ্রাম সংবাদদাতা:

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মৌসুমী (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। মৃত মৌসুমী ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াই বাড়ি গ্রামের ইজিবাইক চালক মো. মফিজুল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটে। পরিবার বিষয়টি আত্মহত্যা বলে দাবি করলেও এর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রৌমারী থানার পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন