1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রবাসীদের দুর্ভোগ লাঘবে ইতালির মিলান কনস‍্যুলেটে হেল্প ডেক্স ও তথ‍্য লেবা কার্যক্রম শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

প্রবাসীদের দুর্ভোগ লাঘবে ইতালির মিলান কনস‍্যুলেটে হেল্প ডেক্স ও তথ‍্য লেবা কার্যক্রম শুরু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার:

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট জটিলতা ও বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত দুর্ভোগ লাঘবে ও কনস্যুলেট সেবার মান উন্নয়নে এবং দ্রুত কনস্যুলার সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালি শুরু করেছে প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রম।এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে উত্তর ইতালিতে বসবাসরত হাজার হাজার ভুক্তভোগী প্রবাসীদের।জানালেন মিশনের এইচ ও সি, কনসাল মু: শরিফুল ইসলাম।
প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দেওয়া হচ্ছে এন আইডি ও নতুন ভোটার হবার সহযোগীতা। এছাড়াও মিলানের দূরবর্তী শহরের প্রবাসীদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিয়ে আসছে প্রতি নিয়তই।যাতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে সেবা প্রত্যাশী প্রবাসীদের।কনস‍্যুলেটে সংবাদ সংগ্রহের সময় মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সাথে মতবিনিময়ে
আগামীতে প্রবাসী সেবার মান উন্নয়নে এবং দ্রুত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন বিসিজি মিলানের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম।
সামান্য একটি তথ্য পেতে দীর্ঘদিন ভোগান্তি পোহালেও বর্তমানে তথ্য সেবা পেয়ে স্বস্তি ভুক্তভোগী প্রবাসীদের।
কনস্যুলেটের হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রমে প্রদান করায় কনসাল জেনারেল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা।
এছাড়াও শিথিল করা হয়েছে পাসপোর্ট করনে,এতে নবজাতক শিশু,হারানো ও মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট,সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে এখন বিনা এ্যাপয়েনমেন্টে করা যাবে।তবে এর জন্য ইমেইলের মাধ্যমে অবহিত করতে হবে কনস্যুলেটের নির্ধারিত ই-মেইলে।এবং হেল্প ডেস্ক ও তথ্য সেবা প্রদানের উদ্যোগে প্রবাসীরা তৎক্ষনাত জানতে পারছেন তাদের বিভিন্ন ডকুমেন্টের সমস্যা সম্পর্কে ও পাশাপাশি করতে পারছেন সমাধান।
কনস্যুলেট জেনারেল মিলানের প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু করায়
ইতালি প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবার পাশাপাশি তদবির বানিজ্য ও দালালের দৌরাত্ম বন্ধ হবে বলে প্রত্যাশা ভুক্তভোগী প্রবাসীদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন