1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এএসআই আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এএসআই আহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভনিউজ ডেস্কঃ

রাজধানীর পল্লবী থানার সামনে নাশকতাকারীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তার নাম মো. নুর ইসলাম।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পল্লবী থানা-সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং থানার গেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণে সেখানে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন

এদিকে, বুধবার রাতে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।নগরবাসীর উদ্দেশে ডিএমপি জানায়, এ ধরনের অসামাজিক ও হীন কর্মকাণ্ডকারীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে কাছের থানায় বা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন