1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিবৃতি- “প্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আপনাদের মানসিক অবস্থা আমি বুঝি, কিন্তু আপনাদের বোঝানোর সাধ্য আমার নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিবৃতি- “প্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আপনাদের মানসিক অবস্থা আমি বুঝি, কিন্তু আপনাদের বোঝানোর সাধ্য আমার নেই

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রেস বিবৃতি

ছাতক, সুনামগঞ্জ, ১২ নভেম্বর ২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী (মিজান) এক বিবৃতিতে ছাতক ও দোয়ারাবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধৈর্যের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন —
“প্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আপনাদের মানসিক অবস্থা আমি বুঝি, কিন্তু আপনাদের বোঝানোর সাধ্য আমার নেই। আপনাদের ভালোবাসা আমাকে আজীবনের ঋণে আবদ্ধ করেছে। আমি আবেগাপ্লুত।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ইতোমধ্যে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে দলীয় সূত্রে জানানো হয়েছে — এই মনোনয়ন পরিবর্তনশীল, চূড়ান্ত নয়।

“আমি একজন নগণ্য কর্মী। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিএনপির সৃষ্টি। তাই দলের প্রতি আনুগত্য অটুট রেখে নেত্রী বেগম খালেদা জিয়া ও **ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি,” — বলেন মিজান চৌধুরী।

তিনি আরও বলেন, “আমি রোদ-বৃষ্টি, ঝড়-তুফান, পানি-কাদায় বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রামে ছাতক-দোয়ারার মানুষের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।”

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনে তারেক রহমানের আস্থায় তিনি প্রার্থী হন, এবং মাত্র এক ঘণ্টার ভোটে ছাতক-দোয়ারাবাসী লক্ষাধিক ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও ছাতক-দোয়ারা বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে — এ কৃতিত্ব তৃণমূল নেতাকর্মী ও জনতার।”

শেষে তিনি বলেন, “সম্প্রতি সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর অনেক ভাই-বোন আবেগভরা চোখে ভালোবাসা প্রকাশ করেছেন। আমি আপনাদের ভালোবাসায় ঋণী। দয়া করে ধৈর্য ধরুন, দলীয় শৃঙ্খলা বজায় রাখুন, এবং তারেক রহমানের চূড়ান্ত মনোনয়নের অপেক্ষা করুন। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব।”

মোঃ মিজানুর রহমান চৌধুরী (মিজান)
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সাবেক চেয়ারম্যান, ছাতক উপজেলা পরিষদ

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন