1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শায় মাদক মুক্ত সমাজ গড়তে চান- মফিকুল হাসান তৃপ্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

শার্শায় মাদক মুক্ত সমাজ গড়তে চান- মফিকুল হাসান তৃপ্তি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে পুটখালী ইউনিয়নের বালুন্ডা হাইস্কুল মাঠে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মফিকুল হাসান তৃপ্তি তাঁর বক্তব্যে বলেন,

শার্শা উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বেকারত্ব একটি বড় সমস্যা। ধানের শীষে ভোট দিয়ে জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। নির্বাচিত হলে সীমান্তবর্তী এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ।

 

তিনি আরও বলেন,

শিক্ষিত যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি করব, বেকার নারীদের ঘরে বসে কাজের সুযোগ দিয়ে শার্শাকে শিল্পের নগরীতে রূপান্তরিত করব। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। আমি ইতোমধ্যে এই ইউনিয়নের ১৫ জনকে পুলিশের চাকরি দিতে পেরেছি এবং পুটখালী যুবদল নেতা খালেক হত্যার বিচার অবশ্যই করব।”

 

সভায় সভাপতিত্ব করেন বালুন্ডা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।

যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ সহ বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জনি হায়দার আশরাফুজ্জামান মির্জা
জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

কর্মীসভা শেষে মোঃ মফিকুল হাসান তৃপ্তি বালুন্ডা বাজার ও বারোপোতা বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ কৃষকদের সঙ্গে আলাপ করে ৩১ দফার প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন