1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে রবিবার সকাল ৯ টায় লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বালিগাও হয়ে টঙ্গীবাড়ি এসে শেষ হয়। র‍্যালী শেষে টঙ্গীবাড়ী উপজেলা শিশুপার্কে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ সভাপতি আকতার মোল্লা,লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর মাদবর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা জনি মল্লিক সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন