1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তালিম ও দোয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

তেরখাদায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তালিম ও দোয়া

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা,খুলনা।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক পারভেজ মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নিজ বাসভবন চত্ত্বরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে মহিলাদের তালিম এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ মল্লিক বলেন, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন আদর্শিক এবং মানবিক মানুষ। বিগত দিনে রাষ্ট্র পরিচালনাকালে বেগম খালেদা জিয়া দেশ ও দশের কল্যাণে এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন । পারভেজ মল্লিক বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য তালিমে উপস্থিত মহিলাদের কাছে দোয়ার দরখাস্ত করেন। তালিমে তেরখাদার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সহস্রাধিক নারীর আগমন পরিলক্ষিত হয়। তালিম শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন