1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দুটি স্কুলের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন বহুতল ভবনে দুদকের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

মাদারীপুরে দুটি স্কুলের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন বহুতল ভবনে দুদকের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।

মাদারীপুরে দুইটি স্কুলে আশ্রয়ণ প্রকল্পের বহুতল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অঃদাঃ) মো. আখতারুজ্জামান (বুলবুল)। এসময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপুসহ ৪ সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অঃদাঃ) মো. আখতারুজ্জামান (বুলবুল) জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকৌশলী ও স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণ করেছে মারুফ ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ভবনগুলো নির্মাণে গুরুতর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে রাজৈরের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ভবনের গুরুতর অভিযোগ হচ্ছে পাইলিং ৭০ ফুট দেওয়ার কথা কিন্তু সেখানে ৩০ ফুট দেওয়া হয়েছে এবং টেন্ডারে ৫৪ টি পাইলিং থাকলেও ৪৯ টি পাইলিং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে একই ধরনের অভিযোগের ভিত্তিতে মস্তফাপুর ইউনিয়নের এমএল উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত বহুতল ভবনে অভিযান পরিচালনা করা হয়। এগুলো টেকনিক্যাল ও ল্যাব টেস্টের পর সবগুলো রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন