1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন 

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী (টিএলআর) শ্রমিক ও কর্মচারীরা সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের  উপদেষ্টা, সচিব ও মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন।

রেলওয়ে শ্রমিক প্রতিনিধিদের স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রেলওয়ের বিভিন্ন দপ্তরে স্থায়ী শূন্য পদের বিপরীতে অস্থায়ী টিএলআর কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবুও তারা মাসের পর মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

চিঠিতে বলা হয়েছে, “রেলের চাকা সচল রাখতে আমরা দিনরাত পরিশ্রম করছি। অথচ চাকরি স্থায়ীকরণে বৈষম্য এবং বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখনই যদি সরকারি গেজেট অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না হয়, তাহলে হতাশা ও ক্ষোভ আরও বাড়বে।”অস্থায়ী টিএলআর কর্মচারীরা জানান, তারা আশা করছেন রেলপথ  উপদেষ্টা শীঘ্রই তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেবেন এবং স্থায়ীকরণসহ বেতন-সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন