1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচন পেছানোর চেষ্টা করছে স্বাধীনতাবিরোধী অপশক্তি' ও ২৪-এর পরাজিত শত্রু'রা- সেলিমুজ্জামান সেলিম  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নির্বাচন পেছানোর চেষ্টা করছে স্বাধীনতাবিরোধী অপশক্তি’ ও ২৪-এর পরাজিত শত্রু’রা- সেলিমুজ্জামান সেলিম 

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,  গোপালগঞ্জ।।

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ  নির্বাচনের ঘোষণা এসেছে, জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায়, সে জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি’রা এবং ২৪-এর পরাজিত শত্রু’রা ঐক্যবদ্ধভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন যুবদলের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি একটি দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন যেন সঠিক সময় না হয়। তারা সেই চেষ্টা করছে এবং যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না বলেও মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।

বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টানেন সেলিমুজ্জামান সেলিম বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্যে। সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেওয়া, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা—সবই তো বিএনপির করা।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্যসচিব মো. মিলন খান, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, মোঃ শাহিন ফকির, মোঃ কামাল হোসেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানীর সদস্য মোঃ আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন