1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে এড. এম এ মান্নানের নেতৃত্বে মুক্তির সনদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

নবীনগরের প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে এড. এম এ মান্নানের নেতৃত্বে মুক্তির সনদ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ইউনিয়নে পৌঁছে গেছে জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এমপি পদ প্রার্থী এড. এম এ মান্নানের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত জনগনের মুক্তির সনদ ৩১ দফার লিফলেট।

উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হাট-বাজারে, সভা-সেমিনারের পাশাপাশি উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা ছুটছেন ঘরে ঘরে। যে মুক্তির সনদ নিয়ে উঠান বৈঠক থেকে শুরু করে প্রতিটি নাগরিককের কাছে চলছে ব্রিফিং। এতে উপজেলায় ৩১ দফা সম্পর্কে অবগত হচ্ছেন সাধারণ মানুষ। প্রচারণায় ৩১ দফা দাবি ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমানের বার্তায় চাঙ্গা হয়ে উঠছে নবীনগর উপজেলা।

এড. এম এ মান্নান জানান, আমার নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত এদেশের মানুষের মুক্তির সনদ ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন, পৌরসভায়-ওয়ার্ডে ছড়িয়ে দিচ্ছি। যাতে সাধারণ মানুষ সচেতন হতে পারে। ইনশাল্লাহ, আমরা যে ভালোবাসা জনগনের কাছ থেকে পাচ্ছি তা স্মরণীয় হয়ে থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন