1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, বিএনপি এদেশের সকল মানুষের দল- এড. এম. এ মান্নান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, বিএনপি এদেশের সকল মানুষের দল- এড. এম. এ মান্নান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৮ নং ওর্য়াড ও ৯ নং ওর্য়াড মহিলা দল আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম. এ মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, বিএনপি হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ এদেশের সকল মানুষের দল। আমরা কোন ভেদাভেদে বিশ্বাসী নই, আমাদের নবীনগর উপজেলার পিছিয়ে পড়া ঋষি পল্লীর সকলের ভাগ্যন্নয়নে আমি কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ আছি। ইনশাল্লাহ, আমি যদি ধানের শীষের নমিনেশন পাই আমাদের সকল সমস্যা সমাধানে আমি চেষ্টা করবো। আমার দল, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার জননেতা তারেক রহমান বলেছেন, এবার টাকা বা লবিং-তদবির কাউকে নমিনেশন দেয়া হবে না। ক্লিন ইমেজের সৎ-নিষ্ঠাবান ও বিএনপি’র ত্যাগি নেতাকে ধানের শীষের নমিনেশন দেয়া হবে। আমি আত্মবিশ্বাসী আমি দল থেকে ধানের শীষের প্রতিকে নমিনেশন পাবো। আপনারা এদেশের মানুষের মুক্তির সনদ জননেতা তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন। মানুষকে ৩১ দফা সম্পর্কে বলুন।
নবীনগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনারা বেগমের সভাপতিত্বে ও নবীনগরর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এস কে হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মাইনুউদ্দিন আহাম্মেদ মঈন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, সদস্য হরুমুজ সর্দার, নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুর হক লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুল হাদিস শাহিন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোনাব্বর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খান, মোবারক হোসেনসহ অন্যান্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন