1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগর পৌরসভায় এম এ মান্নানের নেতৃত্বে মহিলা দল বাড়ি বাড়ি ঘুরে লিফলেট বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

নবীনগর পৌরসভায় এম এ মান্নানের নেতৃত্বে মহিলা দল বাড়ি বাড়ি ঘুরে লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ডে জনসাধারনের মুক্তির সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবির লিফলেট উপজেলা বিএনপি’র কান্ডারি এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।

মঙ্গলবার সকাল ( ১৪ অক্টোবর ২০২৫) থেকে সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা এ নিদের্শনা বাস্তবায়ন করেন।

আলেয়া বেগম বলেন, নবীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাকালিন সময় থেকে যিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপিকে ধরে রেখেছেন ‍যিনি সেই অকুতোভয় নেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা ঘরে ঘরে লিফলেট ও এম এ মান্নান ভাইয়ের বার্তা পৌঁছে দিচ্ছি।

সুরাইয়া বেগম বলেন, আমরা সকাল থেকে সারাদিন ব্যাপি বাড়ি বাড়ি ঘুরে আমাদের মা-বোনদের কাছে আমাদের দলের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করে এসেছি। আজকে আমরা পৌরসভার ৩ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করি।

এডভোকেট এম এ মান্নান বলেন, আমাদের মা-বোনদের ৩১ দফা দাবি সম্পর্কে অবগত করতে আমি আমার ত্যাগী ও কর্মঠ মহিলা দলের নেতাকর্মীদের অনুরোধ করেছি তারা যাতে বাড়ি বাড়ি আমাদের লিফলেটটি পৌঁছে দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন