1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’? নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,  জামালপুর।।

“বাংলাদেশ কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক” এই প্রতিপাদ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহীদ সদ্য সাফওয়ান অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ কৃষি ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক-১ মো. আঃ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাঃ খালেদুজ্জামান, ঢাকা প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, অভ্যন্তরীন নিয়ন্ত্রণ ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পউদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নীতকরণে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সম্মেলনে বিভাগের সকল কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি ব্যাংক, ইসলামপুর শাখার কর্মকর্তা সামিউল হাসান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন