1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মহেশপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, দেখার কেউ নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

মহেশপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, দেখার কেউ নেই

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,  গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের সাহেবেরচর নামক স্থানে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে দিন-রাত এক করে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা।

প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না।

এ আইনকে অবজ্ঞা করে উপজেলার মহেশপুর ইউনিয়নের মধ্যে সাহেবেরচর গ্রামের মৃত. রতন শেখর ছেলে নান্নু শেখ নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অবৈধ ড্রেজার মেশিন মালিকরা জানান, নিচু জমি ভরাট, বাসা-বাড়ি ও নির্মাণ কাজসহ বিভিন উন্নয়নমূলক কাজের জন্য স্বল্প খরচে বালু উত্তোলন করে তা তারা বিক্রি করেন। বালুর দাম নির্ভর করে দূরত্বের ওপর।

পরিবেশবিষয়ক আইনি সংস্থা ‘বেলা’ একটি সূত্র জানায়, বোমা (ড্রজার) মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর, ডোবা-নালা বা গ্রামের বদ্ধ খাল থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত বিভিন্ন স্থাপনা, রাস্তা-ঘাট, ফসলি জমি ও গাছপালা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

অবৈধ বোমা (ড্রেজার) মেশিন মালিক নান্নু শেখ বলেন, আমাদের ড্রেজার মেশিন যে অবৈধ সেটা আমরা জানি। নিজের পুকুর থেকে বালু উত্তলন করে বিক্রি করছি। প্রথমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা লুবান হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ এসে বালু উত্তলন বন্ধ করে দেয়। পরে বিভিন্ন রাজনৈতিক বেক্তির সুপারিশের মাধ্যমে ড্রেজার চালাচ্ছি। পূজার বন্ধের শুজকে দিন-রাত এক করে কাজ শেষ করে উঠার পরিকল্পনা রয়েছে বলেও জানান, কাশিয়ানী উপজেলায় আমরা একাই না, আরো অনেকেই অবৈধ বোমা (ড্রেজার) মেশিন চালাচ্ছে। এমনকি সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজেও অবৈধ বোমা (ড্রেজার) মেশিন দিয়ে স্বল্প খরচে বালু উত্তোলন করে তা তারা বিক্রি করা হচ্ছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, অবৈধ বোমা (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন