1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে পঞ্চগড়ে ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে পঞ্চগড়ে ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

এ রায়হান চৌধুরী, পঞ্চগড়।।
ওয়ার্ড ভিত্তিক সার ডিলার নিয়োগ না দিয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) পঞ্চগড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা জানান, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ শীঘ্রই প্রণয়ন হতে যাচ্ছে। এটাকে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত মনে করছি। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের খসড়া প্রস্তুত করেছন। আমরা দীর্ঘ ৩০ বছর ধরে সার ডিলার গণ সুনামের সাথে কাজ করে আসছি। কৃষকের সেবায় সহজে সার বিতরণ করছি। দিন দিন ডিলারদের পরিবহন খরচ, শ্রমিক খরচ সহ নানা ভাবে ব্যয় বাড়ছে। কিন্তু আমরা বারবার বলা হলেও আমাদের কমিশন বাড়ানো হচ্ছে না। এদিকে, হঠাৎ করে কি হলো যে, নতুন সার ডিলার নিয়োগ দিতে হবে। বলা হচ্ছে, খুচরা সার বিক্রেতা থাকবে না। কিন্তু তাদের সংখ্যা তো অনেক। আমরা সরকারের এ সিদ্ধান্তের পুর্নবিবেচনার আবেদন করছি। অন্যথায় কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) পঞ্চগড় জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা, সদস্যরা সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন