1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে মুফতি আলী আকবর সিদ্দিকীর গণসংযোগ ও লিফলেট বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দোয়ারাবাজারে মুফতি আলী আকবর সিদ্দিকীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সুনামগঞ্জ সংবাদদাতা।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকীর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব বাংলাবাজারের পশ্চিম বাজার থেকে গণসংযোগের সূচনা হয়। পরে বাজারের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় জনসাধারণের মাঝে প্রচারণা চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে এসে কর্মসূচি শেষ হয়। এ সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ হাতপাখা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের হাতে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে পথসভায় মুফতি আলী আকবর সিদ্দিকী বলেন, “পীরসাহেব চরমোনাই এই এলাকার মানুষকে ভালোবাসেন, তাই আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি আপনাদের সন্তান, আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাদের সহযোগিতায় নির্বাচিত হয়ে ছাতক-দোয়ারাবাজারকে একটি মডেল আসনে রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন দোয়ারাবাজারের মানুষ নিজ এলাকার প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার যেহেতু সেই সুযোগ এসেছে, আমি সবচেয়ে বেশি হকদার। আমি আপনাদের ছেড়ে যাব না, আপনারাও আমাকে ছেড়ে যাবেন না। আপনাদের মহামূল্যবান ভোটে এমপি হয়ে এলাকার মানুষের সেবা করাই আমার লক্ষ্য।”

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আসন্ন নির্বাচনে প্রমাণ করতে চাই ছাতক-দোয়ারাবাজার ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটি।”

গণসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির হুসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ অলিউল্লাহ হাবিবী, ইউনিয়ন সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ক্বারী আতিকুর রহমান, ছাত্র আন্দোলন বাংলাবাজার ইউনিয়ন সভাপতি ক্বারী আরিফুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন