1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের সৌজন্যে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

তেরখাদায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের সৌজন্যে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা, খুলনা।।

খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও তেরখাদা উপজেলাধীন পারভেজ মল্লিকের সৌজন্যে ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী ইখড়ি সিকদার বাড়ির ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দর্শকদের মুহুর্মুর্হু করতালিতে ইখড়ি খেলার মাঠ এবং মাঠের চারপাশ মুখরিত হয়ে ওঠে। দীর্ঘদিন পরে খেলাধুলার পরিবেশ পেয়ে দর্শকদের মন পুলকিত হয়ে ওঠে।
বিকেল ৫ টার দিকে টুর্নামেন্টের সমাপনী ও
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা-০৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তেরখাদার বারাসাত নিবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব পারভেজ মল্লিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ, আল আমিন হোসেন,মোঃ রবিউল ইসলাম লাখু , হিরু শিকদার রিনা, মোঃ লালিম শেখ, শেখ আরিফ, মোহাম্মদ গোলজার আলম, ইনামুল ইসলাম, মোঃ বাহার মোল্লা, মেহেদি হাসান, আকাশ সিকদার, সজীব সিকদার, মাসিকুল সিকদার। টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন আজিজুল হক। আলোচনা অনুষ্ঠান শেষে পারভেজ মল্লিক এর পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন