1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এমপি প্রার্থী মাসুদ হাসান তুহিনের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

এমপি প্রার্থী মাসুদ হাসান তুহিনের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহবুব, নওগাঁ সংবাদদাতা।।
নওগাঁয় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিনের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

জানা গেছে, নওগাঁ শহর ও বিভিন্ন ইউনিয়নে স্থাপিত বিলবোর্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবির সঙ্গে মাসুদ হাসান তুহিনের ছবিযুক্ত ব্যানার লাগানো ছিল। অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিলবোর্ডে উঠে এসব ব্যানার ছিঁড়ে ফেলে।

এ ঘটনায় তার অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ছেঁড়ার ছবি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনুসারীদের অভিযোগ, মাসুদ হাসান তুহিন সকলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা। তাদের ধারণা, এই ঘটনায় নিজ দলীয় প্রতিপক্ষ জড়িত থাকতে পারে। তারা একে অনৈতিক ও নোংরা রাজনীতির অংশ বলে দাবি করেছেন।

এ বিষয়ে জেলা পুলিশের কাছে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন