1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় কাশিয়ানীতে কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় কাশিয়ানীতে কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রোদ্রজ্জ্বল বিকেলে আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। শিশু, তরুণ-তরুণী থেকে প্রবীণ সবাই উৎসবের আনন্দে মেতে ওঠে।

প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে বাংলার টাইগার, জলপরি সহ নানা নামের বাহারি নৌকা অংশ নেয়। বৈঠার তালে তালে ভেসে আসে আবহমান গ্রাম বাংলার চিরায়ত গান ও ঢোলের উদ্দীপনামূলক সুর। দর্শকরা নদীর তীরে নাচে-গানে উৎসাহ জুগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সমাজসেবী ইদ্রিস খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

উৎসবকে ঘিরে নদীর দক্ষিণ ও পূর্ব পাড়ে বসে গ্রামীণ মেলা। স্থানীয়রা নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসে। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এ আয়োজন শুধুমাত্র প্রতিযোগিতা নয়, হয়ে ওঠে এক মিলনমেলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন