1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে নাটঘর ইউপিতে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নবীনগরে নাটঘর ইউপিতে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদ প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, পিআর পদ্বতির নামে নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। আপনারা নির্বাচনের জন্য প্রস্তত থাকুন। আমার নেতাকর্মীদের বলবো, জননেতা তারেক রহমানের নির্দেশনা আমাদের সর্তক থাকতে হবে। কোন অরাজনৈতিক সালিশ, বৈঠক করা যাবে না।

শনিবার বিকালে (২০ সেপ্টেম্বর ২০২৫) নাটঘর ইউনিয়নের নাটঘর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

নাটঘর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. আবুল কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জহির চিশতীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ।

উদ্ধোদক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য কামাল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল-আমিন, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, মো. মফিজ উদ্দিন, মনিরুজ্জামান পল্টু, মো. আবু হানিফ মোল্লাসহ অন্যান্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন