1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখায় জাতীয় পার্টিতে পদোন্নতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

নবীনগরে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখায় জাতীয় পার্টিতে পদোন্নতি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয় পার্টির নবীনগর উপজেলা শাখায় ১নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেলেন পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মো. আল-আমিন।

জাতীয় পার্টির দলীয় কর্মকান্ডে সক্রিয় অবদান রাখায় তাকে এ পদোন্নতি দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য সচিব সৈয়দ মো. মোকাব্বে স্বাক্ষরিত দলীয় প্যাডে এ পদোন্নতি দেয়া হয়েছে। প্যাডে উল্লেখ, উপজেলা জাতীয় পার্টির সকল কার্যক্রম ত্বরানিত করতে ও প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টির কমিটিকে সক্রিয় করতে তাকে সাংগঠনিক ক্ষমতা বলে এ পদোন্নতি দেয়া হয়েছে।

মো. আল-আমিন বাংলাদেশ জাতীয় পার্টির অঙ্গ-সংগঠন নবীনগর উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি, উপজেলা জাতীয় যুব সংহতির নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও গত জুলাই-আগষ্টের আন্দোলনে আহত আন্দোলনকারী ছিলেন।

মো. আল-আমিন জানান, আমাকে পদোন্নতি দেয়ায় বাংলাদেশ জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে যে সম্মান ও গুরু দায়িত্ব দেয়া হয়েছে তা যাতে সুনামের সাথে করতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আমার নেতা, আমাদের নবীনগরের গর্ব জাতীয় পার্টির মহাসচিব জননেতা আলহাজ্ব কাজী মো. মামুনুর রশীদ ভাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে কাজ করে যাবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন