1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত, আহত ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ছে ম্যালেরিয়া রোগী, সতর্কতার তাগিদ পশ্চিমবঙ্গে এগিয়ে আছে বিজেপি দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্র-বৃষ্টির শঙ্কা কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত, আহত ২

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরতর আহত হয়। শনিবার সন্ধ্যা রাতে  জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত রাকিব চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে নুরুল আমিন কলেজের সামনে আসলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিব ও মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হয়। স্থানীয়রা রাকিব, সোহেল ও রবিনকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ নিচ্ছি।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন