মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরতর আহত হয়। শনিবার সন্ধ্যা রাতে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত রাকিব চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে নুরুল আমিন কলেজের সামনে আসলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিব ও মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হয়। স্থানীয়রা রাকিব, সোহেল ও রবিনকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.