1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় পারভেজ মল্লিকের গণ সংযোগ ও মতবিনিময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

তেরখাদায় পারভেজ মল্লিকের গণ সংযোগ ও মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা সংবাদদাতা।।

খুলনা-৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও তেরখাদা উপজেলার বারাসাত নিৰাসী পারভেজ মল্লিক আজ ২৬ আগস্ট তেরখাদা উপজেলা সদর, ছাগলাদাহ ইউনিয়নের ছাগলাদাহ, ইছামতি, বসুন্দারী তলা, ধানখালী, কুশলা, পাতলা, সাচিয়াদাহ সহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচার, গণ সংযোগ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে মতবিনিময় করেন। গণ সংযোগ ও মতবিনিময়কালে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের অভুতপূর্ব উন্নয়ন সাধিত হবে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হবে। পারভেজ মল্লিকের সংগী হিসেবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, খান মোস্তাক আহমেদ, মোঃ রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, মোঃ গোলজার আলম, আরিফ শেখ, জিয়া সরদার, ফেরদৌস শেখ, ইমদাদ শেখ, ইনামুল শেখ, মাজহারুল ইসলাম, মোঃ সাবু, মোঃ টুলু মোল্যা, মোঃ জিয়ার, মোঃ দুলু ও মিন্টু। এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন