
রনি আহম্মেদ নিপুল, কালকিনি(মাদারীপুর)
কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন কালকিনির সকল মা বোনদের কাছে বিএনপির প্রতীক “ধানের শীষে” ভোট চেয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিএনপিকে যদি মহান আল্লাহপাক দেশ পরিচালনার দ্বায়িত্বে আনেন তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দিবেন এবং এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগীতা পাবেন। এর ফলে সবার মাঝে সচ্ছলতা ফিরে থাকবে, কেউ অসহায় থাকবেন না।
তাই সকল মা বোনদের কাছে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চাই।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কালকিনি উপজেলা ও পৌরসভা শাখার সদস্য সংগ্রহ অনুষ্ঠানের শুভ উদ্ধোধনের সময় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।