1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারকে হত্যা চেষ্টার প্রতিবাদ ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারকে হত্যা চেষ্টার প্রতিবাদ ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজ‌নে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। আমরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে, আমরা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি বিচার দাবি করছি।

সাংবাদিকরা নিরাপদে যাতে সাংবাদিকতা করতে পারে সরকারকে এর ব্যাবস্থা এবং দ্রুত নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান উপস্থিত সংবাদকর্মীরা।

এসময় মানববন্ধন শে‌ষে বি‌ক্ষোভ সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন সাংবা‌দিক গাউস উর রহমান,সাগর হোসেন তামিম,
ফরিদ উদ্দিন মুপ্তি, মিজানুর রহমান,আজাদ হোসেন, শাহজালাল,বি এম হানিফ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন