
মাদারীপুর প্রতিনিধি।।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। আমরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে, আমরা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি বিচার দাবি করছি।
সাংবাদিকরা নিরাপদে যাতে সাংবাদিকতা করতে পারে সরকারকে এর ব্যাবস্থা এবং দ্রুত নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান উপস্থিত সংবাদকর্মীরা।
এসময় মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক গাউস উর রহমান,সাগর হোসেন তামিম,
ফরিদ উদ্দিন মুপ্তি, মিজানুর রহমান,আজাদ হোসেন, শাহজালাল,বি এম হানিফ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.