1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিকদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবী করে মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাংবাদিকদের প্রতিবাদ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি

সাংবাদিকদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবী করে মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাংবাদিকদের প্রতিবাদ সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি।।
‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাংবাদিকদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবী মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাংবাদিকদের প্রতিবাদ সভা। গতকাল সোমবার (১১ আগস্ট) রাত ৮টায় মৈত্রী মিডিয়া সেন্টারের হল রুমে এই আয়োজন করেন সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কি এখানেই থেমে জাবো নাকি আমাদের কলম চলবে? আমরা আজ অবহেলিত। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ। আজ আমাদেরই কোন সুরক্ষা নাই। তাই দ্রুত আইন প্রনয়ণ ও একটি ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানাই। সেই ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি কার্যকর করে জাতিকে দেখাতে হবে।
‎তারা আরও বলেন, প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ তারা দ্রুত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছেন। কিন্তু শুধু গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তি দিতে হবে যেন আর কেউ সাংবাদিকদের দিকে আড়চোখে তাকানোর সাহস না পায়।

‎সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুব রহমান বাদল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুবল বিশ্বাস, সেলিম ফরাজি, সঞ্চয় কর্মকার অভিজিৎ, মাসুদুর রহমান, আরিফুর রহমান, সাইফুল ইসলাম, এমদাদুল হক মিলন, মহিবুল হাসান লিমন, জুয়েল শাহাদাত, অজয় কুন্ডু, এসময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান সোহাগ, এহসান আজগর, এস এম আজাহার হোসেন, মো. আরিফুর রহমান, আকাশ আহমেদ সোহেল, সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন