1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্য বান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্য বান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অর্থের বিনিময়ে ও ভাগ বাটোয়ারার মাধ্যমে ব্যবসায়ী নন এমন ব্যক্তিদের ডিলার হিসাবে নিয়োগ প্রদানের পর হতে নিজ কার্যালয়ে আসছেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) মমিনুর রশিদ সিদ্দিকী। এ নিয়োগ প্রদানের পর হতে তিনি গত ৪দিন যাবৎ লাপাত্তা রয়েছেন।

সূত্রে প্রকাশ,খাদ্য মন্ত্রণালয়ের ১২ই মার্চ ২০২৫ খ্রি. তারিখের ১৩,০০,০০০,০০০,০৪৬,৩৬,০০০১,২০.৮৩ নং স্মারক ও খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা,২০২৪ এর নীতি ৫ এর উপনীতি ৫.২ এর ক্রমিক (ট) অনুযায়ী উপজেলা কমিটির অনুমোদনক্রমে পলাশবাড়ী উপজেলার ৮ (আট)’টি ইউনিয়নের জন্য খাদ্য বান্ধব ২১ জন ডিলার নিয়োগ করার আদেশ প্রদান করেন।

গত ৯ই জুলাই ২০২৫ ইং তারিখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মমিনুর রশিদ সিদ্দিকী স্বাক্ষরিত পত্রে এ নিয়োগ চুড়ান্ত করা হয়। এরপর হতে স্থানীয় ব্যবসায়ীরা উক্ত নিয়োগ বাতিলের ও লটারির মাধ্যমে ডিলার নিয়োগের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

তবে অনিয়মের বিষয়ে জানাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও নিয়োগ কমিটির সদস্য সচিব মমিনুর রশিদ সিদ্দিকী’কে একাধিক বার ফোন করে বা অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এবিষয়ে খাদ্য কর্মকর্তা বলতে পারবেন।

উল্লেখ্য,পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে খাদ্য বান্ধব ডিলার নিয়োগের আবেদন করেন মোট ৮২ জন ব্যবসায়ী। এর মধ্যে হতে অর্থের বিনিময়ে ও ভাগ বাটোয়ারা করে ব্যবসায়ী নন এমন ব্যক্তিসহ ২১ জন’কে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ প্রদান করায় ব্যবসায়ী সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং পলাশবাড়ীতে সর্ব মহলে সমালোচনার ঝড় বওয়ায় বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী সহ সচেতন অভিজ্ঞমহল সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন