1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সকালে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান গেটের সামানে প্রথমে ঘন্টা ব্যাপী মানববন্ধন পরে মাদারীপুর জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়েছে।

মানববন্ধনে মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. মকবুল হোসেন ও সাধারন সম্পাদক সেলিম দর্জীসহ বিভিন্ন নেতাকর্মীরা বলেন, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। সিডর, আইলা, রিমেল এমনকি করোনা মহামারীর সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সচল রেখেছি। অতীতে এবং বর্তমানে আমরা যে কোন দুযোর্গ মোকাবেলা করে বিদ্যুৎ সচল রেখেছি, যেমন বর্তমানে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, খুলনা এবং যশোরসহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারনে ও বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন জরুরি ভিত্তিতে রক্ষানাবেক্ষণ করে বিদ্যুৎ সচল রাখতে আমাদের সকল মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সকল মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানে প্রায় ১০ (দশ) হাজার জনবল যদি দিন রাত পরিশ্রম না করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি আজ জনগনের আস্থা অর্জন করেতে সক্ষম হতো না।
এছাড়া বর্তমান বাজার মূল্যের যে উর্দ্ধগতি হয়তবা আমাদের প্রতিষ্ঠানগুলি টিকে রাখা সম্ভব হবে না। বাংলাদেশের সব কিছুর দাম বৃদ্ধি পায় কিন্তু আমাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের সিডিউলের রেট বৃদ্ধি পায় না। ইতিপূর্বে চিঠি দেয়ার সত্ত্বেও কোন প্রকার সমাধান পাই নাই। বিধায় আমরা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত মিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে অবগত করছি। ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো একযোগে কর্মবিরতির মত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। এসময় আরও উপস্থিত ছিলেন, ঠিকাদার জাহাঙ্গির জমাদ্দার, আব্দুল করিম খান, আলাউদ্দিন হাওলাদার, খন্দকার জহিরুল ইসলাম, সুনিল দাস, আলমগীর হোসেন, মনির হাওলাদার, আবু সাঈদ, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শাহআলম খন্দকার, হাবিব হাওলাদার, নজরুল ইসলাম, তুষার মোল্লা,মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, আল আমিন খান, ইদ্রিস হাওলাদার প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন