1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অবদানকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে সে সময়ের নানা ঘটনা নিয়ে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শো প্রদর্শিত হয়। ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।

শো’তে অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ এবং বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেন। এ সময় অভ্যুত্থানের সময় ছড়িয়ে পড়া বিভিন্ন স্লোগান ও ছবিও প্রদর্শন করা হয়।

শেখ হাসিনার একটি বিদ্রূপাত্মক বক্তব্য— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’—সহ ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ প্রভৃতি স্লোগান ড্রোন শো’তে তুলে ধরা হয়।

এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ, এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি প্রদর্শিত হয়। পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা সহ একাধিক ঐতিহাসিক প্রতিচ্ছবিও তুলে ধরা হয় এই শো’তে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন