1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ‍‌মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ‍‌মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেলের (মিটফোর্ড) প্রধান ফটকে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ‍‌মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে জেলা শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেট ও মাদারীপুর সরকারি কলেজ গেট থেকে ইসলামী যুব আন্দোলন ও ছাত্র জনতার উদ্যোগে ‍‌বিক্ষো়ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ইটেরপুল রফিক সুপার মার্কেট ও কলেজ গেট থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।

মাদারীপুর শহরজুড়ে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তারা জানান, “রাজনৈতিক প্রশ্রয়ে এমন নৃশংস ঘটনা ঘটানো শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বড় পরিচয়। আমরা এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্র জনতার পক্ষ থেকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সাধারণ ছাত্র-জনতা আবু আলীম ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আসাদুজ্জামান সাইফ। এসময় ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা এস এম আজিজুল হক, মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ সোহেল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন